মাগুরায় দুটি আসনে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মাগুরার জাতীয় সংসদের দুটি আসনে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। জেলা প্রশাসক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের পর ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

বাতিলকৃত প্রার্থীরা হলেন- মাগুরা ১ আসনে ডা. মিজানুর রহমান (গণফোরাম), কুতুবউল্লাহ মিয়া কুটি (স্বতন্ত্র), অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (স্বতন্ত্র) এবং মাগুরা-২ আসনে বিএনপির মেহেদী আল মাসুদ।

বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় তারা হলেন- মাগুরা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান , জাতীয় পার্টি অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, এম এ আওয়াল (জাসদ রব), মোতাসিম বিল্লাহ (বিএনএফ), নাজিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন, বাংলাদেশ), কাজী তৌহিদুল ইসলাম (এনপিপি) এবং মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জানান, মাগুরার দুটি আসনে ১৪জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে মাগুরা- ১ আসনে ৩ জন এবং মাগুরা-২ আসনে ১জন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ