ছুটির দিনে ঘরেই তৈরি করুন মজাদার কুকিস

ছুটির দিনে রান্নাঘরে টুকটাক স্পেশাল খাবার তো রান্না হয়ই। ছুটির বিকেলে ঘরেই তৈরি করুন মজাদার কুকিস। রইলো সিরাজুম মুনিরার ৩ রেসিপি। 

মেরাং কুকিস

406430536_1063763981430587_5531657012548044301_n

 

উপকরণ 
ডিমের সাদা অংশ ২টি, চিনি হাফ কাপ, লবণ সামান্য, ক্রিম অব টারটার এক চিমটি, ভ্যানিলা এসেন্স ১/৪ চা চামচ।

ওভেন তাপমাত্রা ১০০ ডিগ্রি, সেন্টিগ্রেড সময় ১ ঘণ্টা। 

প্রস্তুতপ্রণালী

একটি পরিষ্কার বোলে ডিমের সাদা অংশ, চিনি ও লবণ নিয়ে ডাবল ব্রয়লারে রেখে হুইস্ক করে নেড়ে নিতে হবে দ্রুত হাতে যতক্ষণ না চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে যায়। চিনি মেল্ট হবার পর নামিয়ে ক্রিম অব টারটার দিয়ে বিট করতে হবে প্রথমে লো স্পিডে পরে হাই স্পিডে। একদম স্টিফ পিক করে বিট করতে হবে। এরপর পাইপিং ব্যাগে নিয়ে বেকিং ট্রেতে বেকিং শিটের ওপর পাইপ করে নিতে হবে পছন্দমত ডিজাইনে। ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড ১০ মিনিট প্রিহিটেট ওভেনে বেক করে নিতে হবে ১ ঘণ্টা। ওভেন বন্ধ হয়ে যাবার পরেও দরজা না খুলে ওভেনেই রেখে দিন আরও ১ ঘণ্টা। তারপর এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করবো।

চকলেট কোকোনাট ম্যাকারুন কুকিস

406225146_329793379807875_5229742401660416831_n

 

উপকরণ

শুকনো নারিকেল কুচি ১৫০ গ্রাম/২ কাপ, কনডেন্সড মিল্ক ১৫০ গ্রাম/হাফ কাপ, লবণ ১/৪ চা চামচ, ভ্যানিলা এসেন্স  ১/২ চা চামচ, ডিমের সাদা অংশ ২ টি, ক্রিম অব টারটার  ১ চিমটি, চিনি ২৫ গ্রাম/২ টেবিল চামচ, ডার্ক চকলেট চিপস ১ কাপ বা বার ডেকোরেশন এরজন্য।

ওভেন তাপমাত্রা ১৭০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড, বেকিং সময় ২০-২৫ মিনিট।         

প্রস্তুতপ্রণালী

একটি পাত্রে নারিকেল কুচি, কনডেন্সড মিল্ক, লবণ, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ফোল্ড করে মেশাতে হবে ভালোভাবে সব মিশে যাওয়া অবধি। অপর একটি বোলে ডিমের সাদা অংশ নিয়ে ক্রিম অব টারটার সহকারে বিট করতে হবে। অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে হবে স্টিফ হওয়া পর্যন্ত। এবার নারকেলের মিশ্রণের সঙ্গে এই ডিমের মেরাং তিনবারে আলতো করে ফোল্ড করে মেশাতে হবে। ছোট ছোট বল এর আকারে নিয়ে শুকনো নারিকেলে গড়িয়ে নিয়ে বেকিং ট্রেতে বেকিং পেপার বা ছোট কাপকেক লাইনারে রেখে ১৭০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করতে হবে ২০-২৫ মিনিট অথবা ওপরে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। বেক হয়ে গেলে ঠাণ্ডা করে মেল্টেড চকলেটে ডিপ করে ওপরে চকলেট ডেকোরেশন সহকারে পরিবেশন মজাদার চকলেট ম্যাকারুন।

আলমন্ড ম্যাকারন কুকিস

405384755_1387524021851574_3099747163193630978_n

উপকরণ 
আলমন্ড ফ্লাওয়ার ৫৬ গ্রাম, আইসিং সুগার ৮০ গ্রাম, চিনি ৩০ গ্রাম, ডিমের সাদা অংশ ৪৬ গ্রাম, ফুড কালার সামান্য, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। 

ওভেন তাপমাত্রা-১৫০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড। 

প্রণালী
আলমন্ড ফ্লাওয়ার ও আইসিং সুগার চেলে নিতে হবে। ডিমের সাদা অংশে একটি একটু করে চিনি যোগ করে বিট করতে হবে একদম স্টিফ পিক হওয়া পর্যন্ত। এসেন্স ও পছন্দমত ফুড কালার দিয়ে বিট করতে হবে। চেলে রাখা শুকনো উপকরণ ডিমের মেরাং এ দিয়ে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে হবে। রিবন স্টেজে আসা অবধি ফোল্ড করতে হবে। তারপর দ্রুত পাইপিং ব্যাগে মিশ্রণটি নিয়ে বেকিং পেপার বা ম্যাকারন সিলিকন ম্যাটে পছন্দমত সেপে পাইপ করে কয়েকবার ট্যাপ করে ফ্যানের বাতাসে রেস্ট এ রেখে দিতে হবে ১ ঘণ্টার জন্য। ১ ঘণ্টা পর ম্যাকারনের ওপরিভাগে একটি শক্ত সেল তৈরি হয়ে গেলে ১৪০ ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে বেক করতে দিতে হবে ১০-১২ মিনিটের জন্য। বেক হয়ে যাবার পর ঠাণ্ডা করে পছন্দমত গানাস বা বাটারক্রিম ফ্রস্টিং দিয়ে পরিবেশন মজার ম্যাকারন কুকিস।