ইতালির রোম পৌরসভার নাজিম মোল্লা ও সাহাদাত হোসেন নির্বাচিত হওয়ায় উৎসব

ইতালির রোম পৌরসভার ৮নম্বর মিউনিসিপালিটির মন্তানিওলা ওয়ার্ড এর ২১শে অক্টোবরের নির্বাচনে বাংলাদেশী প্রার্থী নাজিম মোল্লা ও সাহাদাত হোসেন নির্বাচিত হওয়ায় বিজয় উৎসব করেছে তাদের সমর্থকেরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবাসীদের কল্যাণে কাজ করা আহ্বান জানান উপস্থিত নেতারা।

নাজিম মোল্লা ও সাহাদাত হোসেন সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা হয়।

রাজধানীর রোমের মন্তানিওলার স্থানীয় একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিবর শিকদারের সভাপতিত্বে এবং  কবির হোসেন ও আসাদুজ্জামান রোকনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রোমের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম মাঝি, ঢাকা জেলা সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ, ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ অনেকে।

মোঃ জসিম উদ্দিন বলেন, ইতালির মাটিতে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। এসময় তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করার আহ্বান জানান।

সার্বিক সহযোগিতা ছিলেন জামাল সরদার আলমগীর জমার্দার মো: হোসেন আনোয়ার হোসেন এম ডি আবুল কালাম বিপ্লব হোসেন ফিরোজ মোল্লা মনিরুজ্জামান নাছির খান শাহ জাহান সুমন কবীর গরামী শাহাদাৎ চৌধুরী জসীম মাঝি।