বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে অদ্ভুত এক আউট হয়েছেন মুশফিকুর রহিম। তামিম যখন ধারাভাষ্যে তখনই ‘হ্যান্ডলড দ্য বল’ আউট মুশফিক।
প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। এমন আউটে হতাশ হয়ে ধারাভাষ্য কক্ষ থেকে তামিম বলেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’
তিনি আরও বলেন, ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’ উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক।