নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরল আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় মুশফিকের আউটের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।
তার মত অভিজ্ঞ ব্যাটারের এমন আউটে অনেকে বিস্মিত। টাইগার ব্যাটারদের এমন আউট নিয়ে অদ্ভুত পোস্ট করেছে কলকাতা পুলিশ। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকের সেই আউটের ছবির সঙ্গে তারা লিখেছেন, লিঙ্ক হউক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল।
মূলত, মানুষের সচেতনতা বাড়াতে এমনটা তারা করেছে। বিভিন্ন অপ্রয়োজনীয় লিংকে প্রবেশ থেকে মানুষকে নিরুৎসায়ী করতেই তারা এমন পোস্ট করেছে।