স্বপন হাওলাদার ও মাইনুল ইসলাম স্বপনের সমর্থনে রোমে আলোচনা সভা

ইতালির রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মাইনুল ইসলাম স্বপনের সমর্থনে আলোচনা সভা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে একটি রেস্টুরেন্টের হল রুমে এই আলোচনা সভা হয়।

আমীন তালুকদার সভাপতিত্বে ও নাজিম উদ্দিন চৌধুরী নাজিম পরিচালনায় স্বপন হাওলাদার ও মাইনুল ইসলাম স্বপনের সমর্থনে এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার মুজিবুর রহমান, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহাম্মেদ তপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, ইতালি আওয়ামী লীগের সদস্য মোঃ নাসিম, স্বপন দাস, খোকা হালদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুবলীগ নেতা, ইতালির বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি, বৃহত্তর ফেনীর নির্বাচন কমিশনার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার প্রতিষ্ঠাতা সদস্য, আলাউদ্দিন শিমুল, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, রোম মহানগরের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব মাতব্বর, আওয়ামী যুবলীগ কার্যকরী সদস্য মোঃ ইলিয়াস মল্লিক, কুমিল্লা জেলা যুব পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইতালি আওয়ামী লীগ সদস্য, যুবনেতা সোহেল মিয়াজীসহ নেতারা।

মতবিনিময় সভায় নেতারা বলেন, রোম মহানগর আওয়ামী লীগে পদায়ন করতে হবে যোগ্যতার ভিত্তিতে, কোনো ইজমের ভিত্তিতে নয়, কোনো জেলার ভিত্তিতে নয়। আমরা চাই ত্যাগী নেতাকর্মীরাই ভবিষ্যতে রোম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসুক। আচমকা নেতৃত্ব আমরা চাই না।