সন্ধ্যার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসকল তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান জানান, শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ লেন, গত ৫ ডিসেম্বর আবাসিক হলসমূহে রাতে উচ্চশব্দে গান-বাজনা বন্ধের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেয় কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগের প্রেক্ষিতে জরুরি সভা ডাকে কর্তৃপক্ষ। সেখানে সন্ধ্যার পরে আবাসিক হলগুলোতে উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।