দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি আমাদের চোখ। এই চোখের যত্নে অনেক সময় আমরা ড্রপ ব্যবহার করে থাকি। চোখের ড্রপ চোখের যত্ন ও সুরক্ষায় সাহায্য করে। চোখে ধূলোবালি প্রবেশ করলে তা থেকে রেহাই দেয়। তবে চোখের ড্রপ ব্যবহারে আমরা অনেক সময় ভুল করে বসি।
এ বিষয়ে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও কনসালট্যান্ট ডা. মোমিনুল ইসলাম জানান, চোখের যত্ন ও সুরক্ষায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ড্রপ অনেকে ব্যবহার করেন। বাজারে কিছু ড্রপ রয়েছে যেগুলো সবসময় ব্যবহার করা যায়। তারপরও সবার জন্য তা সহনশীল নাও হতে পারে। এও মনে রাখতে হবে, অনেকে নিজে যে ড্রপ ব্যবহার করেন সেটিই অন্যকে সাজেস্ট করেন। তাদের ধারণা এই ড্রপ অন্য কাউকে সাজেস্ট করলেও ভালো ফলাফল পাওয়া যাবে। ধারণাটি ভুল। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই ড্রপ কেনা উচিত নয়।
কিছু ড্রপ রয়েছে যেগুলো ব্যবহারে দ্রুত চোখের সমস্যা ভালো হয়েছে মনে হলেও পরবর্তী সময়ে তা আপনার জন্য বিশেষ বিপদের কারণ হতে পারে। তাই চোখের ক্ষেত্রে কিছু ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে।
চোখের চুলকানি, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা, চোখ দিয়ে পানি পড়া, চোখ ওঠাসহ চোখের নানা সমস্যায় অনেকেই নিজে নিজে চোখের ড্রপ ফার্মেসি থেকে কেনার সিদ্ধান্ত নেন। এ ভুল সিদ্ধান্ত থেকেই আপনার জীবনে সারা জীবনের জন্য নেমে আসতে পারে অন্ধকার। এমনটাই বলছেন চক্ষু বিশেষজ্ঞরা।
মোট চারটি ড্রপ চোখের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। প্রথমত, স্টেরয়েডজাতীয় ড্রপ চোখের সমস্যা দ্রুত সারায়। তবে দীর্ঘমেয়াদে এসব ড্রপ আমাদের চোখের জন্য ভয়ংকর। যেসব ড্রপের মোড়কে প্রেডনিসানল, ডেক্সামেথাসন, ফ্লুরোমেথানল ও লটেপ্রেডনল লেখা থাকবে তা কেনার সময় সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।