বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা নিউজিল্যান্ডের

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আগামী ১৭ ডিসেম্বর থেকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। তার আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দু'দল। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত দেশগুলো। বিশ্বকাপের পর ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে।

এবার নিউজিল্যান্ডে অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ ডিসেম্বর মাঠে নামবে বাংলাদেশ দল। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের অপর দুটি ওয়ানডে। এরপরেই তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।

নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিংহ, কুইন সানডে এবং জামাল টড।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান।