'স্মার্ট বাংলাদেশের সঙ্গে, প্রধানমন্ত্রী হাত ধরেই হবে স্মার্ট ক্রীড়াঙ্গন'

মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি বের করে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর নেতৃত্বে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে র‍্যালি বের করা হয়। 

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ার টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, 'আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট ক্রীড়াঙ্গন করা হবে।' 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

আগামীতে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং স্মার্ট বাংলাদেশের সঙ্গে দেশে স্মার্ট ক্রীড়াঙ্গন তৈরি হবে। যাতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সারা বিশ্বব্যাপী পরিচিতি পায়। এমন আশা ব্যক্ত করেন তিনি।