তারকাদের বিশ্বকাপ ভাবনা

টাইগারদের ওপর পুরো ভরসা রয়েছে — অপর্ণা ঘোষ

ক্রিকেটে প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর। একেকটি ওভার কত নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে। তিনশর বেশি রান করে বিশ্বকাপে জয় ছিনিয়ে আনা সহজ কথা নয়। তাহলে কেন নিজ দলের সাফল্য নিয়ে আমরা আশাবাদী হবো না। আমি তো এখনই সেমিফাইনালের চার দলের তালিকায় বাংলাদেশের নাম লিখে রেখেছি। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে পাকিস্তান ও ভারতের মতো দুই শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে। বিশ্বকাপে কোনো দলই কাউকে ছাড় দেবে না। এটা জেনেই সবাই লড়াই করছে। ভারত এবং পাকিস্তানকে আমরা হারাবো- এই দৃঢ় মনোবল আমাদের খেলোয়াড়দের আছে বলে আমি মনে করি। আর আজ ভারতের সাথে আমাদের জয়ের সম্ভাবনা অনেক। টাইগারদের ওপর পুরো ভরসা রয়েছে।