ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও ক্ষুদ্র আবাসন প্রকল্পের পরিচালক সৈয়দ সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের সেন্তশিলির একটি হল রুমে এই সংবর্ধনা হয়। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও ক্ষুদ্র আবাসন প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও ক্ষুদ্র আবাসন প্রকল্পর সংগঠনের সদস্যরা সৈয়দ সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে পরিচালনা করেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন আবাসন প্রকল্পর নির্বাহী পরিচালক জনাব মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সুমন বলেন, সকলের সহযোগিতা আজ আমি পদে নির্বাচিত হয়েছি, আপনারা আমার পাশে সবসময় ছায়ার মতন ছিলেন আজ আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এসময় তিনি ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
এসময় অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক কাজল হোসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন, বিলাল,মোঃ কামাল, খোরশেদ আলম,শাহজাহান, শামিম মল্লিক, শরিফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।