কোপ্রোপার্টি লিমিটেড তার বর্ষপূর্তির সাফল্য উদযাপন করলো। ১৬ই ডিসেম্বর, রাজধানীর বাংলামোটরের এ একটি হোটেলে সব শেয়ারহোল্ডার, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের মিলন মেলা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাক্সওয়েল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে ম্যাক্সওয়েল সিটির গুরুত্ব তুলে ধরেন। বলেন, এখানে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই এলাকা ঢাকা শহরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোপ্রোপার্টি লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, একটি কমিউনিটি একজন মানুষের জীবনধারা নির্ধারণ করে দেয়। আপনার স্বপ্ন এবং জীবনযাত্রা কেমন হবে তার শুরুটা হয় কমিউনিটি থেকে। তাই নিজের জন্য এবং ভবিষ্যৎ প্রজননের জন্য এটা ভালো কমিউনিটি খুব গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের বক্তব্য দেন কোপ্রোপার্টি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ তাসদীখ হাবীব।
অনুষ্ঠানে শেয়ারহোল্ডার, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ ৩০০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দ্বিতীয় প্রজেক্ট এর শেয়ার হোল্ডারদের মাঝে রেজিস্ট্রেশনে কাগজ বুঝিয়ে দেওয়া হয়।