বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক আয়োজিত ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দুতাবাস ডেনমার্কের রাষ্ট্রদূত জনাব একেএম শাহিদুল করিম এবং দুতাবাসের সচিব মেহেবুব জাম্মানের পরিচালনায় বক্তৃতা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সংগঠনের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান।
যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খান, যুগ্ম সাধারণ সস্পাদক মোছাদ্দেকুর রহমান রাসেল। অনুষ্ঠানের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে সকল নাগরিক-কে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সরকার, সহ-সভাপতি নুরুল ইসলাম টিটু, সাংগঠনিক সস্পাদক রোমেল মিয়াসহ বিপুল সংখ্যাক ডেনমার্ক আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশীরা।