স্পেন বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

স্পেনে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। বিজয় দিবসের প্রধান কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক  অনুষ্ঠান।

দূতাবাসের কর্মকতা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করে শুনানো হয়। বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা আলোচনা সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য দেন। শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজয়ের আনন্দঘন এদিনে তিনি স্পেন প্রবাসী সব বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। তবে এ অর্জনের পেছনে রয়েছে বাঙালি জাতির দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস।

অনুষ্ঠানে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম  নজরুল ইসলামের লেখা 'বঙ্গবন্ধু দ্য লিবারেটর' বইটি স্পেন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট একরামুজ্জামান কিরণের মাধ্যমে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এর হাতে তুলে দেন।