রাজশাহীতে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব সাংস্কৃতিক সন্ধ্যা

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ‘ভারত-বাংলাদেশ বন্ধুত্ব’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর এক হোটেলে এ মনোঞ্জ সাংস্কৃতিক প্রগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যৌথভাবে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান ও নাটক উপস্থিত সকলকে মুগ্ধ করে। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শক্ষার্থী, মুক্তিযোদ্ধা, যুবনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সবাইকে আবেগাপ্লুত করে তোলে।