বাফুফে-ইউনিসেফ ফুটবলের চূড়ান্ত পর্বে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব—১৬ মহিলা ফুটবলে রাজশাহী চূড়ান্ত পর্বে উঠেছে। রবিবার রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়ামে রাজশাহী ৫-০ গোলে নওগাঁ জেলাকে হারিয়েছে। রীমা ২, পঞ্চমী ২ এবং ফরিদা গোল করেন। রংপুরে অনুষ্ঠিত অন্য খেলায় দিনাজপুর ৭-২ গোলে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। খুশি ৩, প্রতিমা ২, বৃষ্টি, সুমী শাপলা এবং বিজিত দলের সুরভী ও জনি ১টি করে গোল করেন। একই মাঠে অন্য খেলায় লালমনিরহাট ৪-০ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়েছে। লিভা ও মন্টি গোল করেন। ইউনিসেফ ও বাফুফে যৌথ উদ্যোগে প্রতিভাবান ফুটবলার বাছাই করছে।  

মহিলা হ্যান্ডবল লিগ

গতকাল মহিলা হ্যান্ডবল লিগে দিলকুশা স্পোর্টিং ক্লাব ৫২-৯ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারিয়েছে। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৫০-২৩ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে এবং মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ৩৯-১৮ গোলে ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাবকে হারায়।