জার্মান আওয়ামী লীগ হেসেন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ১৭ ডিসেম্বর রোববার বিকালে ফ্রাঙ্কফুর্ট শহরে একটি মিলনায়তনে হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হেসেন আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান কামাল ভুইয়া। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটি চেয়ারম্যান আঃ আজিজ আহমেদ চৌধুরী। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের মিডিয়া উপদেষ্টা খান লিটন, জার্মান আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আমেনা হক সুইটি ও হেসেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ।
সম্মেলন উদ্বোধন করেন জার্মান আওয়ামী লীগের সদস্য মাবু জাফর স্বপন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আনোয়ারুল কবির ।
সম্মেলন প্রধান অতিথি বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ নির্মাণে তার হাতকে আরও শক্তিশালী করতে হেসেন আওয়ামী লীগের দুঃসময়ে নেতা-কর্মীদের নিয়ে একটি শক্তিশালী হেসেন আওয়ামী লীগ গঠন করা হবে ।
প্রধান বক্তার বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন হেসেন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি হবে কর্মী বান্ধব এবং নতুন কমিটি নির্ধারিত হবে কর্মীদের ভোটের মাধ্যমে।
সম্মেলনে আরও বক্তব্য দেন নুরজাহান খান নুরি, মাসুদুর রহমান মাসুদ, আতিকুর রহমান সবুজ মুরার মাহামুদ বেপারী, আসাদ মোল্লা, সেলিম ভুইয়া, বাবু সরদার, এনাম চৌধুরী, সূর্য কান্তি ঘোষ, কামাল বেপারী, মাহমুদুল হক মুন্সী, রেজুয়ান আহমেদ, ইকবাল হোসাইন, সানাউল্ল্যাহ দেওয়ান, শেখ রেদোয়ান, লিখন খান, তারেক চৌধুরী, রাসেল মজুমদার, গালিব ভুইয়া, মাহাবুব রুবেল, জার্মান সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওয়াল খান।
সম্মলনে সর্বসম্মতিক্রমে হেসেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আকরামুজ্জামান কামাল ভুইয়া এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ এর নাম ঘোষণা করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান।