ত্বকের তারুণ্যে ফেস ম্যাসাজ

আজকাল কমবেশি সকলেই ত্বকের প্রতি যত্নশীল। সেজন্য অনেকেই ম্যাসাজের উপকারিতা সম্পর্কে না জেনেই ফেস ম্যাসাজ করিয়ে থাকেন। নিয়মিত ফেস ম্যাসাজ করলে অনেক রকমের উপকারিতা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক: 

দুশ্চিন্তা বা পরিবেশের চাপে আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। ফেস ম্যাসাজ বলিরেখা, মুখের কোঁচকানো ভাব, দাগ ছোপ এগুলো ঠিক করতে সাহায্য করে। এছাড়া মুখের টানটান ভাব বজায় রাখে।

নিয়মিত ফেস ম্যাসাজ করলে মানসিক চাপ দূর হয়। যাদের প্রচুর কাজের চাপে থাকে তাদের অবশ্যই ফেস ম্যাসাজ করা উচিত।

8

ফেস ম্যাসাজ আপনার ত্বককে নরম ও কোমল রাখে। একই সঙ্গে ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। দূষণ ও নোংরা ত্বকের ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে
ফেস ম্যাসাজ সাহায্যেই আপনি ত্বকের টক্সিন দূর করতে পারেন। যার ফলে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যকর ও পরিষ্কার। এমনকি অনেকের ত্বক ঝুলে যায়, সেই সমস্যাও দূর হবে। 

ম্যাসাজ করলে স্কিন টোন ভালো থাকে। কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

6

অনেকের জানা নাই যে, যাদের সাইনাসের সমস্যা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ফেস ম্যাসাজ। মাইগ্রেনের সমস্যা দূর করতেও সাহায্য করে।

মাসে অন্তত একবার ফেস ম্যাসাজ করলে মুখ ডিটক্সিফাই হয় এবং ব্রণের সমস্যা দূর হয়।