অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সংগঠনের স্থায়ী কার্যালয়ে সভাপতি হাফিজুর রহমান নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সর্ব ইউরোপ আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার বায়েজিদ মীর। সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল এর পরিচালনায় আরো বক্তব্য দেন সহ সভাপতি রুহিদাস সাহা, শামসুল ইসলাম, ইমরান , সাইফুল ইসলাম জসীম, বিল্লাল হোসেন, মনোয়ার পারভেজ, শফিকুর রহমান বাবুল, বিল্লাল খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক নয়ন হুসেন।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা বাঙালির মুক্তি সংগ্রাম ও বিজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের উন্নয়ন কর্মসূচিতে দলমত নির্বিশেষে প্রবাসীদের সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রবাসী বাংলাদেশী শিল্পীরা।