সখীপুরে হোটেল ও ডেন্টাল ক্লিনিককে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুই হোটেল মালিক ও লাইসেন্স না থাকায় দুই ডেন্টাল ক্লিনিক মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌর শহরের সাজ্জাত ও  ধানসিঁড়ি হোটেলে এবং তক্তার চালা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।