ঈদুল আজহায় ফ্রিজ ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪-এর আওতায় ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজার কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতিদিনই পেতে পারেন ১ মিলিয়ন বা ১০ লাখ টাকা। এছাড়াও থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ হাজার হাজার ফ্রি পণ্য। গত শনিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজন করা হয় এক ডিক্লারেশন প্রোগ্রামের। যার স্লোগান হচ্ছে ‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’। অনুষ্ঠানে জানানো হয়, ১ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে ঈদুল-আজহা বা কোরবানির ঈদ পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, হুমায়ূন কবীর, এস এম জাহিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএসে ক্রেতাকে টাকার পরিমাণ, ক্যাশ ভাউচার অথবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। —প্রেস বিজ্ঞপ্তি