পিকেএসএফ-এর নতুন এমডি মঈনউদ্দীন আবদুল্লাহ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর ১০ম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গতকাল পহেলা জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁর এই নিয়োগ কার্যকর হয়। তিনি সাবেক এমডি মো. আবদুল করিমের স্থলাভিষিক্ত হলেন। ১৯৮৩ সালে জনপ্রশাসনে যোগদান করে তিনি ২০১৮ সালের আগস্ট মাসে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি