স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির ২০১৯-২০২১ দ্বি-বার্ষিক মেয়াদি চেম্বার পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ ২৯ জুন ২০১৯ইং তারিখ রংপুর পুলিশ কমিউনিটি হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু, সুন্দর ও উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের আনাগোনায় রংপুর পুলিশ কমিউনিটি হল ব্যবসায়ী নেতাদের মিলনমেলায় পরিণত হয়। এতে ২০১৯-২০২১ মেয়াদি পরিচালনা পর্ষদের মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় লাভ করে।
বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. আব্দুর রহিম। নির্বাচনে জেনারেল গ্রুপের বিজয়ী ১২ জন হলেন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মো. শাহজাহান বাবু, মো. ওবায়দুর রহমান রতন, মো. মোতাহার হোসেন মন্ডল মওলা, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. রিয়াজ শহিদ শোভন, মো. আশরাফুল আলম আল আমিন, মনজুর আহমেদ আজাদ, মো. আজিজুল ইসলাম মিন্টু, মো. আকবর আলী, পার্থ বোস, দেবব্রত সরকার রঞ্জু এবং অ্যাসোসিয়েট গ্রুপের বিজয়ী ৬ জন হলেন মোজতোবা হোসেন রিপন, মো. জুলফিকার আজিজ খান, মো. হাবিবুর রহমান রাজা, খেমচাঁদ সোমানী রবি, অজয় প্রসাদ বাবন ও প্রণয় বণিক। জেনারেল গ্রুপের ১২ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন।