আবশ্যক

আবশ্যক: বইয়ের দোকান-লাইব্রেরী, ফটোকপি, কম্পিউটার টাইপ, স্টেশনারী পরিচালনায় অভিজ্ঞ ম্যানেজার, সেলসম্যান ও কিছু সহকারী আবশ্যক। লাজ সেন্টার, ৬৩/সি, লেক সার্কাস, কলাবাগান, পান্থপথ, ঢাকা।                সিকে-১৭১২

আবশ্যক: খেওড়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া-এর জন্য একজন ইমাম আবশ্যক। ৫ ওয়াক্ত নামাজসহ জুম্মার নামাজ এবং ঈদের নামাজ পড়াতে সক্ষম। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ই জুলাই রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ইন্টারভিউ বোর্ডে হাজির হওয়ার জন্য অনুরোধ করা গেল। বেতন আলোচনা সাপেক্ষে। মসজিদ কমিটি, ০১৮১১১২৪৪৮০।              সিকে-১৭১১

আবশ্যক: উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুরের জন্য সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ করা হবে। ২ কপি ছবি, সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ২০০০/- টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে। -সভাপতি।                        সিকে-১৭০৮