মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বিজয় দিবস উদযাপন পরিষদ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ইতালির রাজধানীর রোমের তোরপিনাতারায় একটি হল রুমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।

শারমিন জাহান সূবর্ণা ও প্রিমা খানম এর যৌথ  উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নব নির্বাচিত সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন রনি এবং বিচারক হিসেবে ছিলেন হাবীব চৌধুরী ও উম্মে হানী প্রিন্স, তারেক হাসান নয়ন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক-রফিক আল মাহমুদ (নরসিংদী) সদস্য সচিব-আমিন লাল পুরী (নারায়ণগঞ্জ) সমন্বয়কারী-রবিন ঢালী (বিক্রমপুর) তত্ত্ববধান করেন -শাহিন বেপারী (মুন্সিগঞ্জ) এতে সার্বিক সহযোগিতা করেন ইসলাম মাহমুদুল (গাজীপুর)। অতিথি বরণ করেন মীর লিটন (ঢাকা সিটি) পুরো আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিল্লাল হোসেন, পৃষ্ঠপোষকতায় ছিলেন রফিকুল আলম সেলিম ও সিসিএলের চেয়ারম্যান (মোহাম্মদ মোক্তার হোসেন)।

প্রধান অতিথি বক্তব্যে বৃহত্তর ঢাকা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি বলেন, শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের বাংলাদেশের ইতিহাস জানাতে হবে। তাদেরকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা, আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানাতে হবে।

অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুসহ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিসহ মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতারা।

এসময় বৃহত্তর ঢাকা সমিতি সদ্য নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনিকে ইতালি মহিলা সমাজ কল্যাণ সমিতির পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে ১৯৭১ সালে সকল শহীদদের আত্মর মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ই শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।