দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এই দুই সিরিজে বিশ্রামে ছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে টেস্ট সিরিজে খেলার কথা রয়েছে তার। কিন্তু সিরিজ শুরুর আগে হঠাৎ দেশে ফিরেছেন কোহলি।
জানা গেছে, টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন কোহলি। তবে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরুর আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দুই টেস্ট সিরিজের আগে অধিনায়ক রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ সহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের জন্য একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেননি কোহলি।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রুতুরাজ গায়কোয়াড। আর তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। আঙুলের সেই চোট সেরে না ওঠায় টেস্ট সিরিজ থেকে এবার ছিটকে গেলেন রুতুরাজ।