শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানে অলআউট হয় কিউইরা। স্বাগতিকদের এতো একশো রানের আগেই অলআউট করে দেবে বাংলাদেশ, তা ভাবেননি অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমাদের সবাই যেভাবে বোলিং করেছে, যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। অবশ্য শরিফুল দ্বিতীয় স্পেলে এসে দুইটা উইকেট তুলে দিছে তখন মোমেন্টামটা আমাদের দিকে এসেছে। আমি শুধু একজনকে ক্রেডিট দিতে চাই না। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে এবং যা প্লান করেছিলাম ওই অনুযায়ী বোলিং করতে পেরেছি।'
৯৮ রানে নিউজিল্যান্ড অলআউট হবে এটা তারা ভেবে ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক আরও বলেন, 'না, এরকম তো চিন্তা করিনি। আমরা যে জিনিসটা পুরো সিরিজে করেছি তা হলো প্রসেসটা কী, ওটাই শুধু করার চেষ্টা করেছি। যখন আমরা লম্বা সময় ধরে ভালো বোলিং করেছি, তখন উইকেট পেয়েছি।'