'তারকা খ্যাতিতেই অ্যাওয়ার্ড জিতি-নাকি কাজেই তার স্বীকৃতি'-এ বিশ্বাসে বাংলাদেশের টিভি, সিনেমার কলা কুশলী মিডিয়া তারকা, অ-মিডিয়া তারকাসহ নানান স্তরের মানুষের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিতে মানি-সম্মানীদের নিয়ে দুবাইয়ে দীর্ঘ ১৭ বছর পর "ফ্রেন্ডস ভিউ এডভের্টাইজমেন্ট মিডিয়া অ্যান্ড ইভেন্টস" নামক এক প্রতিষ্ঠান আয়োজন করছে "ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩" সম্মাননা অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর দুবাইয়ের দেইরার ক্রাউন প্লাজা হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে।
২০ ডিসেম্বর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন "ফ্রেন্ডস ভিউ এডভের্টাইজমেন্ট মিডিয়া অ্যান্ড ইভেন্টস ও অনুষ্ঠানের পরিচালক রবি চৌধুরী। ছিলেন আয়োজক কমিটির প্রধান শিবলী আল সাদিক ও সহকারী প্রধান সিরাজুল হক, এস এম সোহেলসহ অনেকে।
আয়োজকরা বলেন, জমকালো এই আয়োজনে ঢাকা থেকে যোগ দেবেন ডিপজল, জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, অমিত হাসান, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, মডেল প্রিয়াঙ্কা জামান ও কণ্ঠশিল্পী কনা।
অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী জানান, এটি তাদের পঞ্চম আসর তবে দেশের বাহিরে এই প্রথম । এই আসরে ৩৪টি বিভাগে ভাগ করে অ্যাওয়ার্ড প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেরা চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা বিনোদন সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিসসহ আরো অনেক বিষয়ে এ সম্মাননা প্রদান করা হবে তবে মূল আকর্ষণ হিসেবে যুক্ত থাকবে রেমিট্যান্সে বিশেষ অবদানের জন্য বেশকজন প্রবাসীও।