মোস্তফা বেগম
শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা আলহাজ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোস্তফা বেগম (৯০) গতকাল সোমবার দুপুরে ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৭ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় ও শেষ জানাজা লোহাগাড়াস্থ মোস্তফা বেগম গালর্স হাই স্কুল সংলগ্ন শাহপীর ময়দানে বাদ আসর অনুষ্ঠিত হবে।
কবিরুল ইসলাম
ময়মনসিংহের সংবাদপত্রসেবী ও ময়মনসিংহ বুক সেন্টারের পরিচালনা পরিষদ সদস্য কবিরুল ইসলাম (৫৮) সোমবার সকালে বাঘমারার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর নগরীর চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়া প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভাটিকাশর কবরস্থানে পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়। জানাজায় নগরের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। ময়মনসিংহ বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সালামের ৪র্থ পুত্র ছিলেন কবিরুল ইসলাম।
সুকণ্ঠ দত্ত ছোটন
চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী প্রয়াত শেফালী ঘোষের একমাত্র পুত্র সুকণ্ঠ দত্ত ছোটন (৪২) আর বেঁচে নেই। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার বিকালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তিনি পঁচিশ দিন ধরে অসুস্থ ছিলেন।