ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

ওমান ক্লাব ওয়াদিকবির স্টেডিয়ামে বিজয় দিবসের আমেজে, জমকালো আয়োজনে, সোহাদ্যপূর্ণ  ও শৃঙ্খলাপুর্ণ পরিবেশে, ওমানে বসবাসরত বাঙালি কমিউনিটির প্রত্যেক স্তরের মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেইন স্পনস স্পন্সর গালফ এক্সচেঞ্জ কোং এর ম্যানেজার মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন  আবির  হসপিটালে পরিচালক মিস শকুন্তারা, মোস্তফা কামাল, শাহাবুদ্দিন,  ইঞ্জিনিয়ার তাপস বিশ্বাস, নূর হোসেন তালুকদার, বাংলাদেশী স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদ হোসেন। পুরো টুর্নামেন্টের মেডিকেল পার্টনার ছিল আবির হসপিটাল মাস্কাট। অগণিত দর্শক নিজ নিজ দলের খেলোয়াড়দের বাধ্য বাজনার তালে তালে আনন্দ উল্লাসে নেচে গেয়ে উৎসাহিত করতে মাতিয়ে রাখে সারাক্ষণ ।

দেড় মাস ধরে টুর্নামেন্ট সফল করতে যারা ছিলেন তারা হলেন ক্লাবের কার্যকরী সদস্য সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আজিমুল হক বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মহসীন আলী সরকার, সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইঞা, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, জসিম, মানিক, অজিত ও মুকতার।

টানা কয়েক বারের চ্যাম্পিয়ন দল হামিরিয়া একাদশকে সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে আসে আল হিল একাদশ। আল হিল একাদশের বিপক্ষে মাঠে নামে বারাকা একাদশ। খেলায় নির্দিষ্ট সময়ে দু’দলের মাঝে গোল শুন্য ড্র হলে অতিরিক্ত সময়ে উভয় দলে কোন ফলাফল ঘরে তুলতে পারেনি। পরে ট্রাইবেকারে ২ গোলে বারাকা একাদশ জয়ী হয়। ক্লাবের পক্ষ থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংস নোয়াখালী উইংস ও কুমিল্লা উইংস এবং চট্টগ্রাম উইংস, স্পোর্টস উইংস, মহিলা উইংস, ও যুব উইংস ও মিডিয়া কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।