যশোরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-যশোর সংবাদপত্র পরিষদের সম্পাদক দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু ও দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন। 

দৈনিক ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল স্বাগত বক্তব্য রাখেন এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সম্পাদক মিলন রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

অনুষ্ঠানে যশোরের গণমাধ্যমকর্মী, সংস্কৃতিসেবীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা কেক কেটে আনন্দ উদযাপন করেন।