পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার। এছাড়া পিরোজপুর জেলার তিনটি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার ৩০ জন প্রার্থীর যাচাই-বাছাই শেষে ২৫ জনের মনোনয়নয়পত্র বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম হায়দার ও বিএনএফ’র প্রার্থী মনি মোহন বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম, ডা. সুধীরঞ্জন বিশ্বাস ও আবু তারেক। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে তথ্যের গড়মিল, এক শতাংশ সমর্থকের স্বাক্ষর অস্বীকার ইত্যাদি কারণে।  পিরোজপুর-১ আসনে মনি মোহনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে হলফনামা না থাকা ও মনোনয়নপত্র স্বাক্ষরহীন হওয়ায়।

এদিকে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জেপির) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও বিএনপির দুই প্রার্থী, সিপিবির এক প্রার্থী, ইসলামী আন্দোলনের এক প্রার্থী ও বিএনএফ’র প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।

ইত্তেফাক/বিএএফ