তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে তিনি উইকেট হারিয়েছে টাইগাররা। তবুও জয়ের পথেই আছে বাংলাদেশ
১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৩ রানে ৭ বলে ১০ রান করে আউট হন রনি তালুকদার। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
শান্তকে সঙ্গে নিয়ে শুরুরে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ৩৮ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান শান্ত।
ক্রিজে এসে কিছুটা আগ্রসী ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। লিটনকে সঙ্গে নিয়ে ২৯ রানের জুটি গড়েন তিনি। তবে দলীয় ৬৭ রানে ১৫ বলে ২২ রান করে আউট হন সৌম্য। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।