হংকং পার্লামেন্টে ভাঙচুর

হংকংয়ে একটি বিতর্কিতি আইনের প্রতিবাদে চীনবিরোধী বিক্ষোভকারীরা পার্লামেন্টের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। এই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। বিক্ষোভকারীরা ভবনটির কাচ ভেঙে অধিবেশন কক্ষে ঢুকে পড়ে, স্প্রে পেইন্ট দিয়ে কক্ষের দেয়ালে নানা রকম কথাবার্তা লিখে দেয়। কেন্দ্রীয় অধিবেশন কক্ষের ভেতরের দেয়ালে হংকংয়ের প্রতীকের ওপর একজন বিক্ষোভকারী কালো রং ছিটিয়ে দেয়। আরেকজন পুরোনো ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ইউনিয়ন জ্যাক-আঁঁকা পতাকা তুলে ধরে । পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। পার্লামেন্ট ভবন ঘিরে থাকা বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এই সময় তাদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ও মরিচের গুঁড়ো ছড়িয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। -বিবিসি (আরো খবর ১৭ পৃষ্ঠায়)।