দুইয়ে দুইয়ে চার হওয়া চাই
তিনে তিনে ছয়,
কিন্তু তা কি হয়?
দুইয়ে দুইয়ে পাঁচ হয়ে যায়
হয় কখনো তিন,
‘এক’ কখনো বেশি আবার
কখনো ‘এক’ ঋণ।
কমবেশির এই গোলকধাঁধা
বাড়ায় ব্যবধান,
আশায় গড়া স্বপ্ন-প্রাসাদ
মুহূর্তে খানখান।
দুইয়ে দুইয়ে চার হওয়া চাই
তিনে তিনে ছয়,
কিন্তু তা কি হয়?
দুইয়ে দুইয়ে পাঁচ হয়ে যায়
হয় কখনো তিন,
‘এক’ কখনো বেশি আবার
কখনো ‘এক’ ঋণ।
কমবেশির এই গোলকধাঁধা
বাড়ায় ব্যবধান,
আশায় গড়া স্বপ্ন-প্রাসাদ
মুহূর্তে খানখান।