নতুন নতুন গাড়ি চালাতে শিখেছেন? এসময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। রাস্তায় প্রতিটি মানুষই ব্যস্ত। আর বহুদিন রাস্তায় গাড়ি চালানোর ফলে সকলেই কমবেশি বোঝেন গাড়ি কিভাবে চালাতে হয়। নতুন চালকরা অবশ্য এসকল বিষয় না জানায় অনেক সময় ভুল করে বসেন। ফলে দূর্ঘটনা ঘটতে পারে। তাই বেশকিছু বিষয়ে মনোযোগী হতে হবে:
- নিয়মিত খালি রাস্তা বা খোলা মাঠে অনুশীল করুন। প্রথমেই ব্যস্ত সড়কে গাড়ি না নিয়ে অন্তত সপ্তাহখানেক ফাঁকা জায়গায় গাড়ি চালানোর অভ্যাস করুন। পরবর্তীতে আস্তে আস্তে কিছু সময়ের জন্যে রাস্তায় চালিয়ে দেখুন।
- প্রথম প্রথম গাড়ি একা না চালিয়ে পাশে দক্ষ কাউকে রাখার চেষ্টা করুন।
- গাড়ির সামনে অবশ্যই 'পি' বা 'এল' চিহ্ন রাখুন। 'পি' মানে প্রবেশন পিরিয়ড এবং 'এল' মানে লার্নার। আপনি যদি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সাহায্য নিয়ে থাকেন তাহলে তাদের গাড়িতেই এমন কিছু থাকে।
- গাড়ি ঠিকঠাক পার্কিং করা শিখুন প্রথমে। এভাবে হাত পাকা হবে।
- রাস্তায় নামলে গাড়িঘোড়া এমনকি রিক্সা থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- গাড়ি চালানোর সময় মনোযোগ নষ্ট হয় এমন কিছু রাখবেন না। বিশেষত মোবাইল ফোন একদমই দূরে রাখবেন। আজকাল গাড়ি চলাকালীন সময়ে ফোনে কিছু সেটিংস নির্ধারণ করা যায়। সেটাও এড়িয়ে চলুন।