মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে গতকাল শুক্রবার এক পার্টিতে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
দেশটির সোনোরা স্টেট প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে একটি অপরাধী চক্রের নেতার বিরুদ্ধে সরাসরি হামলা হয়েছে। ওই নেতার বিরুদ্ধে নারীহত্যা, নরহত্যা ও অপরাধী চক্রের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
নিহতদের মধ্যে একজন্য অজ্ঞাত ব্যক্তিও আছেন। গতকাল শুক্রবার সকালের এ হামলায় আহত হয়েছে অন্তত ২৬ জন। দেশটিতে এর আগে গত ১৭ ডিসেম্বর ক্রিসমাস পার্টিতে হামলা চালায় বন্দুকধারী। সেইসময় নিহত হয়েছিল অন্তত ১১জন।