ইতালির আরেচ্ছো শহরে বিজয়  দিবস উদযাপন

বাংলাদেশী অধ্যুষিত ইতালির আরেচ্ছো শহরে দিনব্যাপী অ‍্যাসোসিয়েশনে কমোনিতা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ কর্তৃক মহান বিজয় দিবস ও প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার ইতালির আরেচ্ছো শহরের একটি হল রুমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১ম বর্ষপূর্তি আয়োজন করা হয়।

এসময় বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণে পিঠা মেলা, নারী ও পুরুষের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্র অংকন, দর্শক পর্ব ও দর্শকদের র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা ছিল।

এসময় অনুষ্ঠানের অ‍্যাসোসিয়েশনে কমোনিতা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরেচ্ছো পৌরসভার সহকারি মেয়র লুসিয়া তান্তি এবং সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব ও শেখ জুয়েল, ইফতির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আরেচ্ছো পৌরসভার সিমন পিয়েত্র পালাচ্ছ, আলফ্রেদ্দ প্রবেন্সা, সান্দ্র সাররি, এবং ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

এসময় উক্ত সংগঠনের সভাপতি বাংলা কমিউনিটির পক্ষ থেকে আরেচ্ছোতে কবরস্থান বাস্তবায়নের জন্য পূনরায় দাবি উত্থাপন করেন প্রধান অতিথির কাছে। এসময় তিনি অডিও কলে লুসিয়া তান্তি আশ্বস্ত করেন সমস্ত মুসলিম  কমিউনিটির জন্য কবরস্থান হবে এবং কবরস্থান বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করা হচ্ছে।

অন্যদের মধ্যে মঞ্চে ছিলেন শাহ আলম, আসাদুজ্জামান লিটন, মিয়া জালাল,  মোঃ হাসেম, নাসির উদ্দিন, আলামিন খন্দকার, শাহ সোহরাব, মো: জিয়া, মোহাম্মদ রাকিব, নূরনবী, মো: নিয়াজ, মো: মাসুদ, রাসেল চৌধুরী, নোবেল চৌধুরী, মো: রুবেল, মো:মামুন, শেখ নোমান, খান সোহেল, সাদেক, তাইফুল, রাকিব, অহেদ আলী, রেজা, শাহ মোয়াজ্জেম, অপু, মুসা, রাকিব, খাজা, তারেক, মিনুল, আজমান, অনুষ্ঠান পরিচালনা করেন জহিরুল ইসলাম রাজীব, শেখ জুয়েল ও ইফতি।