সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রবিউল হোসাইন (৪৫) মারা গেছেন। শনিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর মুগদা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. রবিউল হোসাইন ফেনীর ছাগলনাইয়া থানার ১০ নং ঘোপাল ইউপির নোয়াপাড়া গ্রামের ছিদ্দিক ভেন্টারের সেজো ছেলে। তিনি শেরে বাংলা ভবন সুপ্রিম কোর্ট, বার রুম নং ২০৫ এ নিয়মিত চেম্বার করতেন। তিনি বাংলাদেশ প্রেস ক্লাব (কুয়েত) আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক কুয়েত সংবাদদাতা মোশারফ হোসেনের মেঝো ভাই। তার সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী হাসিনা বানু পলি ও তার সহকর্মী হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।