বর্তমান সময়ে তরুণ-তরুণীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ‘নাইনটিজ পোলাপাইন’। এই নাটকে অভিনয় করেছেন তামিম খন্দকার, সায়লা সাথী, মিরাজ খান, আরোহি মিম, সাকিব সিদ্দিক, শোয়েব শান্ত, আনান্না ইসলাম, রাফসান ইমতিয়াজ, তুহিন চৌধুরী, ফারুক আল ফারাবী, মামুন আর রশিদ, সাইদুর সবুজ, মান্নাত মুন্না ও হিয়া তানিশা।
এই নাটকে দর্শক রিভিউ অনুযায়ী শীর্ষে রয়েছেন হিয়া তানিশা৷ নাইনটিজ পোলাপাইন নাটকটি পরিচালনা করেছেন প্রাংক কিংয়ের জনপ্রিয় পরিচালক আর্থিক সজিব।
হিয়া তানিশা ২০০২ সালের মার্চ ৫ মার্চ যশোর জেলায় জন্মগ্রহণ করেন। সচরাচর নতুন অভিনেতা অভিনেত্রীরা এত সহজে যেটা পায়নি, সেটা তিনি পেয়েছেন দর্শকের ভালোবাসা। হিয়া তানিশা অত্যন্ত কম সময়ে এই জনপ্রিয়তা অর্জন করেছেন।
মো. রিজভী আহমেদ বলেন, আমি প্রাংক কিংয়ের নাটক সবসময় দেখি। কিন্তু প্রাংক কিংয়ের নাটকের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে নাইনটিজ পোলাপাইন এপিসোডের নাটকটি। আর সেখানে আমার আমার সবচেয়ে ভালো মনে হয়েছে হিয়া তানিশার অভিনয়।
নাইনটিজ নাটকের অভিনেত্রী হিয়া তানিশা বলেন, আমার ইচ্ছা আমি টেলিভিশন নাটকের কাজ করব। তা ছাড়া ফিল্মে ও কাজ করার ইচ্ছা আছে। বিভিন্ন চরিত্রে কাজ করার ইচ্ছা রয়েছে। আমার অভিনয়ের সঙ্গে প্রশংসা করতেছে পরিচালক দর্শকরা। তাই দর্শকদের আরও ভালো কাজ দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি ভালো কিছু দর্শককে উপহার দিতে পারব।