ভুল করে শাহিনকে অধিনায়ক করা হয়েছে: আফ্রিদি

সর্বশেষ ভারত বিশ্বকাপে ভরাডুবি হয় পাকিস্তানের। এর পরেই পাকিস্তানের ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। কোচ, নির্বাচক, অধিনায়ক সব কিছুতেই এসেছে পরিবর্তন। সেই ধারায় টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পান পেসার শাহিন আফ্রিদি। কিন্তু ভুল করেই তাকে অধিনায়ক করা হয়েছে বলে মন্তব্য করেছেন শাহিনের শ্বশুর তথা পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

অস্ট্রেলিয়ায় নিজের ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে শহিদ আফ্রিদি বলেন, 'এই ছেলেটির (রিজওয়ান) যে মাত্রায় মনোযোগ ছিল। সে তার কাজের প্রতি মনোযোগী ছিল। কে কী করছে আর কে কী করছে না? তাতে কোনো পার্থক্য নেই। কাজ করে না। এটা একটা অসাধারণ লড়াই। আমি তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভুল করেই শাহিন এটা হয়ে গেল।'

আরেক পাক পেসার হ্যারিস রউফের প্রশংসা করে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'হ্যারিস রউফকে আমি খুব পছন্দ করি। তার গুণ হল সে একজন শক্তিশালী চরিত্র। যে কখনোও হারে না। দ্রুত সাহস হারায় না। সব সময়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে।'