লেবাননে হামাসের কার্যালয়ে হামলা, শীর্ষ নেতাসহ নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

52ec0f44-810f-45d2-8ebe-487c3d34481e

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি ও রয়টার্স বলছে, হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে।

পরবর্তী সময়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হামলায় তাদের পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি নিহত হয়েছেন। 

b27af251-9929-493c-ba0d-a9d73cf02533

লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না।

3cde17cb-dd2f-4b89-a5a9-1ca18582752e