টুঙ্গিপাড়ায় মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা আওয়ামীলীগ এর নৌকা মার্কার নির্বাচনী মিছিল। বুধবার (৩ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে টুঙ্গিপাড়ায় পাড়ায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল বঙ্গবন্ধুর সমাধী সৌধ থেকে শুরু করে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নৌকা মার্কার নির্বাচনী মিছিলে নেতা- কর্মী ছাড়াও সাধারন মানুষের ঢল নামে। মিছিলের নেতৃত্বদানকারী শাহানা ইয়াসমিন শম্পা দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ দেওয়ার সকলকে আহ্বান জানান।
মিছিলের নেতৃত্বে দেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এর সহধর্মনী শাহানা ইয়াসমিন শম্পা। মিছিলে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি নাজমা আক্তার , গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল।