১৮। বচন, লিঙ্গ, কারক ও সমাস এগুলো ব্যাকরণের কোন্ অংশে আলোচিত হয়ে থাকে?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
১৯। ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন্ অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) শব্দতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
২০। ‘ধাতুরূপ’ ব্যাকরণের কোন্ অংশের আলোচনার বিষয়?
ক) ধ্বনিতত্ব খ) ছন্দতত্ত্ব
গ) পদক্রম ঘ) রূপতত্ত্ব
২১। রূপতত্ত্বের অপর নাম কী?
ক) বাক্যতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) পদক্রম
২২। বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক) ভাষা
খ) প্রাতিপদিক
গ) পদক্রম
ঘ) সাধিত শব্দ
২৩। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
ক) আনুপাতিক
খ) আনুষঙ্গিক
গ) প্রত্যয়ান্তিক
ঘ) প্রাতিপদিক
২৪। প্রাতিপদিক কী?
ক) বিভক্তিহীন নাম শব্দ
খ) বিভক্তিহীন ক্রিয়াপদ
গ) বিভক্তিহীন বিশেষণ
ঘ) বিভক্তিহীন সরল বাক্য
২৫। নিচের কোনটি প্রাতিপদিক?
ক) কলম
খ) হাতা
গ) হাতল
ঘ) মুখর
উত্তরমালা:
১৭। ক, ১৮। খ, ১৯। গ, ২০। ঘ, ২১। খ, ২২। গ, ২৩। ঘ, ২৪। ক, ২৫। ক