মধ্যরাতে জ্বলছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটে। রাত ২টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। এসময় অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় রোহিঙ্গারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

IMG-20240107-WA0015

আগুন লাগার বিষয়ে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আগুনে এ পর্যন্ত (রাত ২টা পর্যন্ত) আনুমানিক ৪০-৫০টি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

IMG-20240107-WA0016

তিনি আরও বলেন, আগুন লাগার উৎস খোঁজ নিচ্ছি আমরা। এ অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। 

fire-accident-final-20240107021557

উল্লেখ্য, গেলো বছরের ৩১ ডিসেম্বর একইভাবে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০-৫০ টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত অর্ধশতাধিক ঘর।

এর আগে ২০২৩ সালের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় আরও দুই হাজার ২০০ ঘর। ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা।

২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে এক সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত ও ৫ শতাধিক আহত হন। পুড়ে গেছিল ৯ হাজারের বেশি ঘর।