আজ ভোটের দিন। সারাদেশে ভোট উৎসবের আমেজ। প্রথমবার যারা ভোট দেবেন তাদের মনে নতুন কিছুর উত্তেজনা। সঙ্গে আছে শঙ্কা। এই শঙ্কা ব্যালটে ভোট দেওয়ার।
অতীতে আধুনিক ইভিএমে ভোট দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে ব্যালটেই ভোট নেওয়া হচ্ছে এবার। সনাতনী পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে অনেকের মনেই শঙ্কা কাজ করে। ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রেও যে আছে নিয়ম। এই নিয়ম অনুসরণ করতে না পারলে তো ভোট গণনা হবে না। এই শঙ্কা থাকে অনেকের। কিন্তু ভয়ের কিছু নেই। ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি সহজ।
যথা নিয়মে আপনাকে নির্দিষ্ট সময়ের ভেতরে কেন্দ্র পৌঁছাতে হবে এবং কেন্দ্রে পৌঁছানোর পর সেখানে গিয়ে সেখানে ভোট নেওয়া হচ্ছে সেখানে নির্দিষ্ট নিয়মে প্রবেশ করুন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কেন্দ্রের দায়িত্বে থাকা কারো কাছে জিজ্ঞেস করুন। কোনো ধরনের শঙ্কা কাজ করলে আগে স্পষ্ট হোন।
আপনি ভোট দেওয়ার জন্য প্রবেশ করবেন তখন আপনাকে একটি কাগজ দেওয়া হবে। এই ব্যাপারে যে সকল প্রার্থীরা আপনার আসন থেকে নির্বাচনের জন্য দাঁড়িয়ে আছেন তাদের প্রতীক দেওয়া থাকবে। পোলিং অফিসার থেকে ব্যালট পেপার নিয়ে ভোট দেওয়ার গোপন কক্ষে আপনাকে যেতে হবে। সেখানে প্রতীকগুলোর বা পাশের অংশে সিল দিন। সিল দেওয়ার সময় অনেকে প্রতীকের ডানপাশে সিল দেন। ফলে এক প্রতীকের পাশে আরেক প্রতীকের ওপরও সিল পড়ে যেতে পারে। তখন আপনার ভোটটি গণনা নাও হতে পারে। সিল দেওয়ার পর প্রতীকগুলোর মাঝ বরাবর দাগ সমানে ভাঁজ করুন প্রথমে। তার মাঝামাঝি একটি ভাঁজ দিন।
কাগজ যথাযথভাবে ভাঁজ করতে হবে। কাগজ ভাঁজ করা হলে ব্যালটে রাখতে হবে। ভাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে সিল অন্য একটি মার্কার সঙ্গে যুক্ত না হয়। এই সকল বিষয় খেয়াল রাখে সঠিক উপায়ে ভাঁজ করে তারপর জমা দিতে হবে। আপনি নতুন ভোটার হলে ভোটকেন্দ্রে সাহায্য চান। পরামর্শ নিন। তবে নিজের গোপনীয়তাও বজায় রাখুন। ভোট দিন নির্বিঘ্নে। এটি আপনার জনঅধিকার।