তারকাদের বিশ্বকাপ ভাবনা

ইংলিশরা নিজেদের সেরাটা দিয়েই খেলবে —কাজী শুভ

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড—দুটো দলই কিন্তু এ বিশ্বকাপে ভালো খেলছে। এমন লড়াইয়ে বলা যায় না কে জিতবে, কে হারবে। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড যেভাবে খেলেছে সে সুযোগ হয়তো নিউজিল্যান্ডের সঙ্গে পাবে না। তবে ইংলিশরা নিজেদের সেরাটা দিয়েই খেলবে। কারণ এই ম্যাচটা তাদের কাছে অলিখিত কোয়ার্টার ফাইনাল! এদিকে নিউজিল্যান্ডও চাইবে সেমিফাইনাল একেবারে নিশ্চিত করে রাখতে। আমার মনে হয় আজকেও একটা দারুণ ম্যাচ হবে। আর আমি ব্যক্তিগতভাবে চাইবো নিউজিল্যান্ড জিতুক।

 

লেখক:সঙ্গীতশিল্পী