অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ ডটকমের দুই বছর পূণ

 

অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ ডটকম www.haltrip.com দুই বছর পূর্ণ করেছে। মঙ্গলবার (২ জুলাই ২০১৯) রাজধানীর গুলশানে হালট্রিপের নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এতে হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান বলেন,‘বাংলাদেশের ট্রাভেল সেক্টরকে ডিজিটালাইজড করার ইচ্ছা থেকে ২০১৭ সালে হালট্রিপ শুরু করি। মাত্র দুই বছরে বিশ্বের তিনটি দেশের পাঁচ শহরে হালট্রিপ নিজস্ব অফিসের মাধ্যমে কাজ করছে। ১৫০ কর্মী এখন হালট্রিপের সঙ্গে যুক্ত রয়েছেন।’ 
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করেছি। এক লাখের বেশি পর্যটককে নানা ভাবে সেবা দিয়েছি। হালট্রিপ এখন বিশ্বসেরা ৫টি এয়ারলাইনে্সর ১ নম্বর টিকিট সেলার। ২০টির বেশি ট্রাভেল পোর্টাল আমাদের এপিআই ব্যবহার করে গ্রাহকদের টিকিটিং সুবিধা দিচ্ছে।’
অনুষ্ঠানে হালট্রিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশান, মতিঝিল, উত্তরায় রয়েছে হালট্রিপের নিজস্ব অফিসর্।