এই সময়ের ছড়া

বাড়ছে দাম

সব জিনিসের বাড়ছে দাম

সামনে রেখে কোরবানি

চাঁদাবাজ আর মজুদদার

ওরাই দায়ী তা জানি।

 

কিন্তু ওদের রুখবে কারা

ধরবে টেনে কে লাগাম?

হু হু করে নইলে আরো

জিনিসপত্রের বাড়বে দাম!

 

জনগণের নাভিশ্বাস

স্বপ্ন নিয়ে বাজার গেলে,

হাজার টাকায় ব্যাগ ভরে না

অল্প কিছু সদাই মেলে।